Pages

Pages

সবাই জানে শেখ জামাল ক্লাবে ফরোয়ার্ড পজিশনে ৩ টাই বিদেশী খেলোয়ার খেলে

বাংলাদেশের এক উদিয়মান তরুণ ফুটবলার ছিলেন সাখাওয়াত রনি কিন্তু বর্তমানে তিনি এক হতাশার নাম শেখ জামালের বেঞ্চে পুরো সিজন কাটিয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তবে তিনি আশাবাদী আগামী সিজনে অন্য কোন ক্লাবে নিয়মিত খেলে আবার তার জাতীয় দলের স্থান ফিরে পাবেন এই নিয়ে কথা হলো তার সাথে
প্রশ্ন: আপনি অনেকদিন ধরে খেলার মধ্যে নেই এর কারণ কী ?
সাখাওয়াত রনি: নিয়মিত খেলতে না পারাটাই এর কারণ
প্রশ্ন: আপনার যখন অভিষেক হয় তখন কিন্তু আপনি অনেক সম্ভাবনাময় ছিলেন কিন্তু আপনাকে নিয়ে এখন সবাই হতাশ এটাকে কিভাবে মূল্যায়ণ করেন ?
সাখাওয়াত রনি: আমি জানি আমার থেকে সবার অভিজ্ঞতা বেশি খেলতে পারছিনা বলে আমারও অনেক খারাপ লাগছে তাই পরবর্তী মৌসুমে বুঝেশুনে সিদ্ধান্ত নেব এমন একটা ক্লাবে যাব যেন খেলে আবার নিজেকে প্রমাণ করতে পারি
প্রশ্ন: এখন তো জাতীয় দলে পারফর্মার অনেক বেড়েছে তাই আপনার ফেরাটাও তো সহজ হবে না
সাখাওয়াত রনি: আমি জানি কিন্তু আমি যদি মাঠে আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে সুযোগ অবশ্যই আসবে আবার.......এখন শুধু টার্গেট পরের বছর যেন নিয়মিত খেলতে পারার মতো কোন একটা ক্লাবে যাওয়া
প্রশ্ন:জুয়েল রানা ,সবুজরা ক্লাবে নিয়মিত পারফর্ম করে এখন জাতীয় দলে জায়গা পেয়ে গেছেন আপনার এই অবস্থার জন্য ক্লাবের দায় কতটুকু?
 সাখাওয়াত রনি: আসলে এখানে আমি ক্লাবের দোষ দেবনা আমারও উচিত ছিল এই সিজনে ক্লাব বদল করা আর সবাই জানে শেখ জামাল ক্লাবে ফরোয়ার্ড পজিশনে টাই বিদেশী খেলোয়ার খেলে তাই সেটা জেনেও আমার এই মৌসুমে এই টিমে থাকাটা উচিত ছিলনা তাই এখন টার্গেট শুধু পরবর্তী মৌসুমে একই ভূল না করা
প্রশ্ন:এক্ষেত্রে কী টাকার ব্যাপারটা কাজ করছে ?
সাখাওয়াত রনি: প্রায় টিমে দেখা যায় খেলোয়াররা ঠিকমতো টাকা পায়না নিয়মিত খেলার পরও কিন্তু শেখ জামাল টাকা নিয়ে কোন সমস্যা হয়না ঠিক সময়ে সব খেলোয়ার টাকা পেয়ে যায় সত্যি বলতে কি এই ক্লাবের কাড়ি কাড়ি টাকা আছে কিন্তু নিয়মিত খেলতে পারার কোন নিশ্চয়তা নেই ( মূলত স্টাইকার পজিশনে )
প্রশ্ন:তাহলে এই ক্লাবে এতদিন পরেও রয়ে গেলেন কেন ?
সাখাওয়াত রনি: আমি চাইলেই তো ক্লাব ছাড়তে পারিনা এইটা সম্পূর্ণ নির্ভর করে ক্লাবের উপর ক্লাব যদি আমাকে ছেড়ে দিত তাহলে তো অবশ্যই কোন ক্লাবে গিয়ে খেলতে চেষ্টা করতাম তাই আমি চাইলেই সিজন শেষ হবার আগে ক্লাব বদল করতে পারিনা
প্রশ্ন:গত সিজনে  আফুসির সময়ে আপনি প্রায় পুরো সিজনটাই বেঞ্চে বসে কাটালেন তাহলে তাও কেন এই সিজনেও এই ক্লাবেই পড়ে রইলেন ?
সাখাওয়াত রনি: আসলে যখন দল বদল আসলো তখন স্বাভাবিকভাবেই সব দল খেলোয়ার সংগ্রহ করার কথা কিন্তু মুহূর্তে শুধু শেখ জামাল আর শেখ রাসেল ক্লাব ছাড়া আর অন্য কোন দলে খেলোয়ার সংগ্রহ করেনি তাই ভয় পেয়ে গিয়েছিলাম রিস্ক নিতে তাই আবারও নিশ্চিত করি শেখ জামালকে আবার তার সাথে সাথে নিশ্চিত হই যে আমাদের কোচ হচ্ছেন মারুফ ভাই তাই ভেবেছিলাম আফুসী খেলার সুযোগটা আমাকে দেয়নি মারুফ ভাই হয়তো দিবে তাই সবকিছু চিন্তা করে আবারও নিশ্চিত করেছিলাম শেখ জামাল ক্লাবকে
প্রশ্ন:কিন্তু টাকা কম পেলেও জুয়েল রানা , ওয়াহেদ , সবুজরা ক্লাবে নিয়মিত খেলতে পারে যা তাদের জাতীয় দলের দরজা খুলে দিয়েছে তাদের দেখে আফসোস হয় না ?
সাখাওয়াত রনি: হুমম হয় কিন্তু এখন তো আর কিছু করার নেই তাই পরবর্তী মৌসুমে আর ভূল করবোনা খেলার চিন্তাটা মাথায় রেখে নিয়মিত খেলতে পারব এমন কোন একটা টিমে যাব আমি যদি মাঠে আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আমি জাতীয় দলে আমার যে পজিশনটা ছিল সেটা আবার ফিরিয়ে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি
প্রশ্ন:সর্বশেষ ,সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুটি খেলা দুটি খেলার ফলাফল নিয়ে আপনি কেমন আশাবাদি ?
সাখাওয়াত রনি: আমি মনে করি এখন যে দলটা আছে সেটা সেরা দল সবাই মাঠে খেলে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে ডাক পেয়েছে তাই এই দলটা চাইলে অনেক ভালো ফলাফল করতে পারে অলরেডি সিঙ্গাপুর আফগানিস্থানের সাথে টা প্রস্তুতি ম্যাচে অনেক ভালো খেলেছে এই দল তাই সবাই যদি সবার স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে সামনে বিশ্বকাপ বাছাইপর্ব টা ম্যাচ ভালো ফলাফল করবে বলে আমি আশা করি