বাংলাদেশের গত ম্যাচটা দেখে আশাবাদী হওয়ার মতো অনেক কারণ দেখতে পাচ্ছি । অ্যাটাকের দিক দিয়ে রাইট উইঙ্গে দুর্দান্ত ছিল বাংলাদেশ । প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনটা দুর্দান্তই হলো এনামূল হকের । বিপক্ষ দলের রাইট ব্যাককে সারা ম্যাচ ব্যাস্ত রাখলেন আক্রমণে । তার বাড়ানো পাসে গোলও প্রায় করে ফেলছিলেন হেমন্ত ভিনসেন্ট । তবে ফিনিশিংয়ে নিজেদের ঘাটতিটা এবারও প্রমাণ করলেন । শুরুতেই ৪ মিনিটে মামুনুলের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে এগিয়ে যায় বাংলাদেশ । মাঝখানে নানামূখী আক্রমণে সারাক্ষণ স্বাগতিকদের তটস্ত রাখেন বাংলাদেশের ফরোয়ার্ডরা । তবে এক উইঙ্গে এনামূলের সাথে তাল মিলিয়ে খেলতে পারেন নি অন্য প্রান্তের তরুণ সোহেল রানা । তবে হাফ টাইমের আগে ডিফেন্ডার আর গোলরক্ষের সমন্বয়ের অভাবের সুযোগে প্রথম গোল পেয়ে যায় সিঙ্গাপুর । ইয়ামিন মুন্না বল ক্লিয়ার করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি । দ্বিতীয়ার্ধে সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন অভিসিক্ত জুয়েল রানা । তখন যেন দুই উইঙ্গেই কিছুটা প্রাণ ফিরে আসে । কিন্তু ৭২ মিনিটে লং শর্টে গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর । ডি ক্রুইফের বদলি খেলোয়াররাও শেষে খেলার ফলাফলে কোন প্রভাব রাখতে পারেনি ।
