Pages

Pages

Mamunul Islam Mamun






গত বছর ইন্ডিয়ান সুপার লিগে গিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু সেবার একটি ম্যাচেও তাঁকে সুযোগ দেননি অ্যাটলেটিকো ডি কলকাতার স্প্যানিশ কোচ হাবাস।
দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পাওয়া অপেক্ষায় ছিলেন মামুনুল ইসলাম। গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কাপ চলার সময়ই পেলেন হাবাসের ফোন। ছয় মাস আগেই তাঁকে যেতে বলা হয় স্পেনে। সেখানে অ্যাটলেটিকো ডি কলকাতার বিদেশি খেলোয়াড়দের বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত করে আগে তাঁদের পরখ করবেন হাবাস। কিন্তু বাস্তব কারণেই তা গ্রহণ করেননি মামুনুল।
এ নিয়ে বিভ্রান্তি দূর করতে কাল জানালেন, ‘কোচ স্পেন যেতে বলেছিল। কিন্তু শেখ জামাল আমাকে ছয় মাস আগেই ছাড়বে কীভাবে? তাই না বলে দিয়েছি হাবাসকে।’
কোচ নাকি মামুনুলের কাছে ২৩-২৪ বছরের দুজন তরুণ চেয়েছিলেন। ‘সোহেল রানা ও হেমন্তর নাম তাকে বলেছিলাম। তবে এ নিয়ে আর যোগাযোগ করা হয়নি। আমাদের তো কোনো এজেন্টই নেই’—বলছিলেন মামুনুল। এমিলির সঙ্গে সিঙ্গাপুরে ট্রায়াল দেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। লিগ চলছে এমিলি ও তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় বলে দিয়েছেন উদ্যোক্তাদের।